মেহেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক পলেন ও জাব্বারুল কারাগারে
- আপলোড তারিখঃ
১৮-০২-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরে ফেনসিডিলসহ আটক মাহফুজুর রহমান পলেন ও জাব্বারুল ইসলামকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরের দিকে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে এ দুজনকে আদালতে পাঠাই মেহেরপুর সদর থানা-পুলিশ। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান বিষয়টি নিশ্চত করেন।
উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় যাদবপুর ব্রিজের উপর থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ মাহফুজুর রহমান পলেন ও জাব্বারুল ইসলাম আটক হন। এরমধ্যে পলেনের নামে দর থানায় সর্বমোট ১২টি মামলা রয়েছে।
কমেন্ট বক্স