রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ধর্ষণের অভিযোগে সোহাগ আটক

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২০ ইং
চুয়াডাঙ্গায় ধর্ষণের অভিযোগে সোহাগ আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিয়ের মিথ্যা আশ্বাসে এক যুবতীকে একাধিকবার ধর্ষণের উঠেছে চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বিনতলা মল্লিকপাড়ার সোহানুর রহমান সোহাগের (২৮) বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শনিবার ধর্র্ষণের শিকার ওই যুবতী চুয়াডাঙ্গা সদর থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত সোহাগের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর পুলিশ অভিযুক্ত সোহাগকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। অভিযোগ সূত্রে জানা যায়, সোহানুর রহমান সোহাগের সঙ্গে ওই যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে বিভিন্ন সময় সোহাগ বিয়ের আশ্বাস দিয়ে ওই যুবতীকে একাধিকবার ধর্ষণ করেন। ওই যুবতী সোহাগকে বিয়ের কথা বললে সোহাগ তাঁকে ঘুরাতে থাকে। এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, যুবতীকে ধর্ষণে ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। এ ঘটনায় আসামি সোহানুর রহমান সোহাগকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স