রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিক্ষার্থীদের মিলনমেলায় এ আয়োজন সার্থক হয়েছে

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২০ ইং
শিক্ষার্থীদের মিলনমেলায় এ আয়োজন সার্থক হয়েছে
ফার্স্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটির বার্ষিক বনভোজনে টোটন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: উৎসব, আনন্দ, আয়োজন এর সবই হচ্ছে শিক্ষার একটি অংশ। এসব উৎসব আর আয়োজনের মধ্য দিয়ে পরিপূর্ণ হয় শিক্ষার্থীদের মেধা। সৃজনশীল মেধা বিকাশে ফার্স্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গাও তার ব্যতিক্রম নয়। তাই প্রতিবছরের ন্যায় এ বছরও বার্ষিক বনভোজনের আয়োজন করে ফার্স্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গা। আলমডাঙ্গা রোডের ঘোড়ামারায় ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সারা দিনব্যাপী এ বনভোজন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে ইউনিভার্সিটি প্রাঙ্গণ হতে শিক্ষক-শিক্ষার্থীরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেন। প্রায় সব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করেন। বনভোজনের প্রতিটি মুহূর্ত ছিল উৎসবমুখর এবং সবার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী এ আয়োজনে দুই পর্বে জম-জমাট খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি, ব্যতিক্রমী সংবাদ পাঠ, কৌতুক, মঞ্চ নাটক পরিবেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। এর আগে সকালে অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউভার্সিটির ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ‘আগত শিক্ষার্থীদের মিলনমেলায় আমাদের এ আয়োজন সুন্দর ও সার্থক হয়েছে। পড়াশোনার পাশাপাশি এ ধরনের বিনোদন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও মনকে উৎফুল্ল রাখবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হযরত আলী, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা আবদুল মুত্তালিব, ডিডি ফিনান্স প্রফেসর মোহাম্মদ আব্দুল মজিদ বিশ্বাস, সহকারী রেজিস্টার মোহাম্মদ নাফিউল ইসলাম জোয়ার্দ্দার ও প্রশাসনিক কর্মকর্তা মফিজুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সহসভাপতি কামাল উদ্দিন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, অ্যাড. রফিকুল ইসলাম, রফিক রহমান, শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও কার্যনির্বাহী কমিটির সদস্য আরটিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জহির রায়হান সোহাগ। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন কম্পিউটার অপারেটর মনি, জহুরুল ইসলাম, বেল্টু, লাল মিয়া, সেণ্টু, সজল ও গৌরব। আলোচসা সভা শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন জনপ্রিয় গান গেয়ে বার্ষিকী বনভোজনে আগত উপস্থিত সবাইকে আনন্দে মাতিয়ে রাখেন শিল্পীরা।


কমেন্ট বক্স