রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

  • আপলোড তারিখঃ ১৩-০২-২০২০ ইং
মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
চুয়াডাঙ্গায় ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের সদর হাসপাতাল সড়কে অবস্থিত ডায়াবেটিক সমিতির মিলনায়তনে গতকাল বুধবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ও পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মহ. শামসুজ্জোহা। অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সাহান, কোষাধ্যক্ষ অ্যাড. আকসিজুল ইসলাম রতন, কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান ও ডা. নাহিদ ফাতেমা রত্না। সভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস পালন উপলক্ষে ডায়াবেটিক সমিতি চত্বরে সকাল সাড়ে সাতটায় বিনা মূল্যে রক্ত পরীক্ষা নির্ণয়, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষে বিশেষ কর্মসূচি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


কমেন্ট বক্স