রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার মোড়ভাঙ্গা থেকে দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১২-০২-২০২০ ইং
আলমডাঙ্গার মোড়ভাঙ্গা থেকে দুই মাদক ব্যবসায়ী আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া পুলিশ ফাঁড়ির অভিযানে আরিফ উদ্দীন (৩০) ও সোহরাব হোসেন (৩১) নামের দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত সোমবার দিবাগত রাতে মোড়ভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। জানা গেছে, আলমডাঙ্গার মোড়ভাঙ্গা গ্রামের শরিফ মন্ডলের ছেলে আরিফ উদ্দিন ও একই গ্রামের রমজান আলীর ছেলে সোহরাব দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এলাকায় তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবী হিসেবে পরিচিত। হাটবোয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, ‘তারা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ইতিপুর্বে তারা বেশ কয়েক বার পুলিশের হাতে আটক হয়েছে। আটকের পর তাদের দুজনকে আলমডাঙ্গা থানায় প্রেরণ করেছি।’


কমেন্ট বক্স