আয়কর রিটার্ণ জমা দিতে লাগবে ওকালতনামা
- আপলোড তারিখঃ
১২-০২-২০২০
ইং
চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ইনকাম ট্যাক্স অফিসে ওকালতনামা ছাড়া কেউ আয়কর রিটার্ণ জমা দিতে পারবে না। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আয়কর আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা আযকর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাড. সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কার্যকরী সভাপতি আকসিজুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক অ্যাড. মহ. শামশুজ্জোহা, কার্যকরী সম্পাদক মইন উদ্দিন মইনুল, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যকরী সদস্য এমএম শাহজাহান মুকুল, আাজিজুর রহমান রবি, রফিকুল ইসলাম, মনিবুল হাসান পলাশ, আ.স.ম. আব্দুর রউফ এবং অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা উপস্থিত ছিলেন।
সভায় ওকালতনামা ছাড়া আয়কর রিটার্ণ জমা নেওয়া যাবে না, জেলা আয়কর আইনজীবী সমিতির নতুন সদস্য অন্তর্ভূক্তি কার্যক্রম চালু, সদস্যদের বকেয়া চাঁদা পরিশোধ করা ও আয়কর আইনজীবী সমিতির উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান বলেন, সমিতির যেসকল সদস্য বকেয়া চাঁদা পরিশোধ করেনি. অবিলম্বে তারা চাঁদা পরিশোধ করে সদস্য অন্তর্ভূক্ত হতে পারবে। ইনকাম ট্যাক্স অফিসে ওকালতনামা ছাড়া কেউ আয়কর রিটার্ণ জমা দিতে পারবেন না।
কমেন্ট বক্স