রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা জজ রবিউল ইসলাম অসুস্থ

  • আপলোড তারিখঃ ১২-০২-২০২০ ইং
চুয়াডাঙ্গা জেলা জজ রবিউল ইসলাম অসুস্থ
হাসপাতালে দেখতে গেলেন ডিসি-এসপিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ নিজস্ব প্রতিবেদক: অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ভর্তি রাখেন। চুয়াডাঙ্গা জেলা জজের অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে ছুটে আসেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, কার্যনির্বাহী সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. বেলাল হোসেন, যুবলীগের নেতা শেখ সেলিম, শেখ সোহেল, রতন, আকাশ, আলমগীরসহ অন্য নেতা-কর্মীরা। জানা যায়, গতকাল বিকেলে হঠাৎই জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম অসুস্থ হয়ে পরেন। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন এবং হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আরসালাম তাঁকে হাসপাতালে ভর্তি রাখেন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কার্ডিওলজিস্ট কনসালট্যান্ট ডা. আবুল হোসেন তাঁকে চিকিৎসা প্রদান করেন। জেলা জজ মো. রবিউল ইসলামের অসুস্থতার বিষয়ে জানতে চাইলে জুনিয়র কার্ডিওলজিস্ট কনসালট্যান্ট ডা. আবুল হোসেন বলেন, ‘উচ্চ রক্তচাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে হাসপাতালে রাখা হয়েছে। শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি।’


কমেন্ট বক্স