মহেশপুরে বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক ২
- আপলোড তারিখঃ
১১-০২-২০২০
ইং
প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুরে খালিশপুর ৫৮ বিজিবি’র অভিযানে আলেয়া খাতুন (৬০) ও আরিফুল ইসলাম (৩০) নামের দুইজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এসময় দুজনের কাছ থেকে ৫৯ বোতল ফেন্সিডিল ও অটোভ্যান উদ্ধার করা হয়। আটককৃত আলেয়া খাতুন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ সদর উপজেলার আসলাম উদ্দীনের স্ত্রী এবং ভ্যানচালক আরিফুল ইসলাম মহেশপুর উপজেলার ফতেপুর কানাইডাঙ্গা গ্রামের মোশারফ হোসেনের পুত্র। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে তারা আটক হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।
কমেন্ট বক্স