রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বতঃস্ফূর্তভাবেই মুজিববর্ষ উৎযাপন করবে যুবলীগ

  • আপলোড তারিখঃ ১০-০২-২০২০ ইং
স্বতঃস্ফূর্তভাবেই মুজিববর্ষ উৎযাপন করবে যুবলীগ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে হারদীতে যুবলীগের সভায় নঈম জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: মুজিববর্ষ উপলক্ষে আলমডাঙ্গার হারদী ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় ইউনিয়নের বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। হারদী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি হারুন মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথি নঈম হাসান জোয়ার্দ্দার মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপনে সকল নেতা-কর্মী ও শুভাকাক্সিক্ষদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, এ জেলার প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে জাতীর পিতার জন্মশতবার্ষিকী উৎযাপন করবে যুবলীগ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক সোনাহার মণ্ডল, জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাফু ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ। এ সময় উপস্থিত ছিলেন হারদী ইউপি সদস্য মো. হরেজ আলী, হিরক আলী, আজাদ আলী, মুনতাজ আলী, জাফর আলী মেম্বার, শহিদুল, যুবলীগের নেতা জাহামত, রিপন মণ্ডল, মনা মালিথা, সুজন, সাহাঈীর, চায়েন, গুরাচাঁদ আলী, লিয়াকত, মণ্টু, রাজা, শাকিল, আবুজার, রাসেল, কাকন, লিখন, হাফিজুর রহমান প্রমুখ। সভাটি পরিচালনা করেন হারদী ইউনিয়ন যুবলীগের নেতা জুয়েল রানা।


কমেন্ট বক্স