রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে গৃহবধূকে ধর্ষণ, কবিরাজ গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১০-০২-২০২০ ইং
মহেশপুরে গৃহবধূকে ধর্ষণ, কবিরাজ গ্রেপ্তার
ঝিনাইদহ অফিস: দুই বছর আগে রাগ করে বাড়ি থেকে চলে যাওয়া স্বামীকে ফেরত আনার কথা বলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে কবিরাজ আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে। গত শনিবার রাতে মহেশপুর উপজেলার বগা গ্রাম থেকে ধর্ষক আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুদ্দুস কবিরাজ যশোর জেলার চৌগাছা উপজেলার কোমরপুর গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে। গ্রামবাসী জানান, কুদ্দুস কবিরাজ মহেশপুর উপজেলার বগা গ্রামে এসে কবিরাজি করতেন। সম্প্রতি বগা গ্রামের এক নারী দুই বছর আগে বাড়ি থেকে চলে যাওয়া তাঁর স্বামীকে ফিরিয়ে আনতে দারস্থ হন কুদ্দুস কবিরাজের কাছে। সুযোগ বুঝে ওই নারীকে ধর্ষণ করেন কবিরাজ। এ সময় স্থানীয় জনতা ভণ্ড কবিরাজকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিম নারীকে গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ডাক্তারি পরীক্ষার জন্য।


কমেন্ট বক্স