রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী দম্পতির আত্মসর্মপন

  • আপলোড তারিখঃ ১০-০২-২০২০ ইং
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী দম্পতির আত্মসর্মপন
পুনরায় মাদক ব্যবসায় জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : এসপি জাহিদ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের কাছে এসে আত্মসমর্পন করলেন এক মাদক ব্যবসায়ী দম্পতি। গতকাল রোববার দুপুর ১২টার দিকে ওই দম্পত্তি চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। পরে পুলিশ সুপার জাহিদুল ইসলামের সামনে সন্তান ও দুই নাতির মাথায় হাত রেখে আর কখনো মাদক ব্যবসা করবেন না বলে তাঁরা শপথ করেন। আত্মসমর্পনকারী ওই দম্পত্তি হলো দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের টাওয়ার পাড়ার মৃত ফরজ আলী মণ্ডলের ছেলে আমিরুল ইসলাম (৪২) ও তাঁর স্ত্রী রাশিদা খাতুন (৩৮)। জানা যায়, আত্মসর্মপনকারী আমিরুল ইসলামের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় ৯টি মাদক মামলা, বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। রাশিদা খাতুনের বিরুদ্ধেও আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৭টি মামলা। এখন মাদকের এই অন্ধকার পথ ছেড়ে সৎ পথে উপার্জন করে সংসার চালাতে চান এই দম্পতি। সন্তানদের ভবিষ্যৎ ও সৎ পথে অল্প উর্পাজন হলেও সুখে থাকতে চান তাঁরা। আর এ কারণেই স্ত্রী ও পরিজনদের মতামতেই পুলিশের নিকট এসে আত্মসর্মপণ করেন তাঁরা। চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, গত শনিবার দর্শনার এক মাদক ব্যবসায়ী সপরিবারে আত্মসর্মপণ করেন। আজ (রোববার) দর্শনার এ মাদক ব্যবসায়ী দম্পতি স্বেচ্ছায় আত্মসর্মপন করেছে। মাদক ব্যবসায়ীদের শুধু গ্রেপ্তার বা সাজা নিশ্চিত করতে চাই না আমরা। সরকার ক্ষেত্র বিশেষে প্রেক্ষাপট বিবেচনায় তাঁদেরকে নতুন জীবনে পদার্পণ, স্বাভাবিক পারিবারিক জীবনে প্রবেশ ও পুনর্বাসনের কার্যক্রম গ্রহণ করেছে। এ জেলা সীমান্তবর্তী হওয়ায় বিপুল সংখ্যক জনগোষ্ঠী পারিবারিকভাবেই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। অনেকেই এই কর্মের মাধ্যমে অর্থবিত্ত, বৈভব ও নতুন দালান কোঠার মালিক হয়েছে। অবৈধ সম্পদের স্থায়ীত্বকাল বেশি দিন হয় না। কাজেই এই সুযোগে যেকোনো ব্যক্তি বা পরিবার আত্মসমার্পনের সুযোগ নিতে পারে। মাদক ব্যবসায়ী এই দম্পতি নিজের ভুল বুঝতে পেরে এ ব্যবসা ছেড়ে সৎ পথে উপার্জন করতে চায়। স্বেচ্ছাই আত্মসর্মপন করায় আমরা তাঁদের সাধুবাদ ও মাদক মুক্ত একটি সুন্দর জীবনে অভিনন্দন জানাই। তবে তাঁরা যদি পুনরায় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে, সে ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’


কমেন্ট বক্স