রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মৃত সন্তান প্রসব করা হতভাগি মায়ের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১০-০২-২০২০ ইং
মৃত সন্তান প্রসব করা হতভাগি মায়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: সিজারিয়ান পদ্ধতিতে মৃত সন্তান প্রসব করা এক হতভাগি মায়ের মৃত্যু হয়েছে। গতকাল রোবরার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সোনাভানু (৪৫) নামের ওই মায়ের মৃত্যুর ঘটনা ঘটে। নিহত সোনাভানু চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের উত্তরপাড়ার মতিয়ার রহমানের স্ত্রী। সোনাভানু ঝিনাইদহ সাধুহাটির রাবেয়া ক্লিনিকে সিজারিয়ান পদ্ধতিতে এক মৃত সন্তান প্রসব করার পর তাঁর ক্ষত স্থানের রক্তক্ষরণ বন্ধ করার জন্য তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার আগেই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জানা যায়, গতকাল রোববার ভোর ৪টার দিকে আট মাসের অন্তঃসত্ত্বা সোনাভানুর প্রসববেদনা উঠলে পরিবারের সদস্যরা তাঁকে ঝিনাইদহ সাদুহাটির রাবেয়া ক্লিনিকে নেন। সেখানে সিজারিয়ান পদ্ধতিতে সোনাভানু একটি মৃত সন্তান প্রসব করেন। এরপর সোনাভানুর ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ শুরু হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাবেয়া ক্লিনিক কর্তৃপক্ষ তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে রেফার্ড করে। এরপর গতকাল সকাল ৯টার দিকে পরিাবরের সদস্যরা সোনাভানুকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নেন। হাসপাতালে নেওয়ার পর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জানতে চাইলে ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘পরিাবরের সদস্যরা সোনাভানুকে জরুরি বিভাগে আনার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে। আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। মৃতের পরিবারের সদস্যদের কাছ থেকে তাঁর সিজারের পর মৃত সন্তান প্রসবের বিষয়ে জানতে পেরেছি।’ এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, ‘হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পূর্বের রোগীর মৃত্যু হয়। আমরা এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা কর্তৃপক্ষকে অবহিত করি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে সোনাভানুর পরিাবরের সদস্যরা সোনাভানুর লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।’


কমেন্ট বক্স