রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী জাকজমকপূর্ণভাবে পালন করা হবে

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০২০ ইং
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী জাকজমকপূর্ণভাবে পালন করা হবে
মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা আ.লীগের প্রস্ততি সভায় টোটন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ ২০২০-২১) পালন উপলক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদীর গনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন। প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ ২০২০-২১) পালন উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি এবং জেলা, চার উপজেলা উপজেলা, সব কটি ইউনিয়ন এমনকি ওয়ার্ড কমিটি পর্যায় পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে নানা নির্দেশনা দেওয়া হয়েছে। শুধু চুয়াডাঙ্গা জেলাতে নয়, সারা বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাকজমকপূর্ণভাবে পালন করা হবে। আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুর জন্ম না হলে, বাংলাদেশ হতো না, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথীবির মানচিত্রে জায়গা পেতাম না। একটি লাল সবুজের পতাকাও পেতাম না। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। আগামী ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে জননেন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারি, জেলা আওয়ামী লীগ পিপি অ্যাডভোকেট বিল্লাল হোসেন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, সহসভাপতি হামিদুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, আলম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক মতিয়ার রহমান ফারুক। আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের পরিচালনায় বক্তব্য আরও দেন প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, বিআরডিবি চেয়ারম্যান মুহিদুল ইসলাম মুহিদ, সমীর কুমার দে, রাহাব আলী, বীর মুক্তিযোদ্ধা আহসান মৃধা, আব্দুর রাজ্জাক, মকবুল হোসেন, হান্নান মাস্টার, ওল্টু মিয়া, আসাবুল হক ঠান্ডু, সাইফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের লক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে আহবায়ক ও সম্পাদক ইয়াকুব আলীকে সদস্যসচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।


কমেন্ট বক্স