রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে আ.লীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২০ ইং
মুজিবনগরে আ.লীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
মুজিবনগর অফিস: মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আকবর আলীর (৪৫) ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে প্রতিবাদ সভা শেষে মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মালিতা, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদু, আওয়ামী লীগ নেতা আসকার আলী, প্রধান শিক্ষক মিয়ারুল ইসলাম, আনারুল ইসলাম ইসমাইল হোসেন, শরিফ উদ্দিন, সেলিম রেজা প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মালিতার সভাপতিত্বে আকবর আলীর উপর হামলাকারীদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স