রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছাগলের ফসল খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

  • আপলোড তারিখঃ ০৭-০২-২০২০ ইং
ছাগলের ফসল খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে ছাগলের খেত খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার মুরারীদহ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে যায়, দুপুরে মুরারীদহ গ্রামের মাঠে সবুজ মিয়ার খেতের কিছু গাছ খায় একই এলাকার মজিদের ছাগল। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি গ্রামের মান্যগণ্যদের উপস্থিতিতে আপস-মীমাংসা হলেও বিকেলের দিকে উভয় পক্ষের মধ্যে বাঁধে সংঘর্ষ। এতে সবুজসহ ৪ জন আহত হন। আহতের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবুজ মারা যান। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


কমেন্ট বক্স