হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন আজ
- আপলোড তারিখঃ
০৭-০২-২০২০
ইং
নিজস্ব প্রতিদেক:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বিতীয় জেলা সম্মেলন আজ শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিতব্য এ সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক বাসুদেব ধর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগর টগর, জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রীমতি স্বপ্না রানী বিশ্বাস এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক শ্রী প্রাণতোষ আচার্য শিবু। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরীর সভাপতিত্বে চুয়াডাঙ্গা জেলা শাখার এ দ্বিতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এ ছাড়া এ সম্মেলনে জেলার বিভিন্নপর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
কমেন্ট বক্স