রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনা ভাইরাস আতঙ্ক : দর্শনা জয়নগর চেকপোস্টের মেডিকেল ক্যাম্প পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি

  • আপলোড তারিখঃ ০৭-০২-২০২০ ইং
করোনা ভাইরাস আতঙ্ক : দর্শনা জয়নগর চেকপোস্টের মেডিকেল ক্যাম্প পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি
দর্শনা অফিস: দেশজুড়ে করোনা ভাইরাস আতঙ্ক বিরাজ করছে। এ ভাইরাসজনিত রোগ সনাক্তকরণ ও প্রতিরোধে বিশেষ করে দেশের সীমান্ত এলাকার চেকপোস্টগুলোতে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। এ মেডিকেল ক্যাম্পে গমন ও বহিরাগম যাত্রীদের বিভিন্ন পরীক্ষা কার্যক্রম প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী দর্শনা জয়নগর চেকপোস্টের করোনা ভাইরাস প্রতিরোধ মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. নিশাত তাছমিন ও চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা এ মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, সীমান্তবর্তী দর্শনা জয়নগর চেকপোস্টটি বহুল প্রচলিত একটি সীমান্ত। এ সীমান্ত দিয়ে প্রতিদিন ৭-৮ শ পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ থেকে ভারতে ও ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এসব যাত্রীদের করোনা ভাইরাস পরীক্ষার জন্য ছয় সদস্যবিশিষ্ট একটি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। কিন্তু এ ছয়জন চিকিৎসক দিয়ে এ পরীক্ষা-নিরীক্ষার বিভিন্ন সমস্যা হচ্ছে। তাই এ সমস্যা সমাধানে আরও তিনজন চিকিৎসক বাড়ানো হবে। এ ছাড়া এ পরীক্ষা-নিরীক্ষা থেকে কেউ যেন বাদ না পড়ে, সেদিকেও মেডিকেল ক্যাম্পে কর্মরত চিকিৎসকদের খেয়াল রাখতে বলেন তিনি। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।


কমেন্ট বক্স