জীবননগরের দেহাটিতে আগুনে পুড়ে ছাগলের মৃত্য
- আপলোড তারিখঃ
০৫-০২-২০২০
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামে আগুনে পুড়ে একটি ছাগলের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও তিনটি ছাগল অগ্নিদগ্ধ হয়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দেহাটি গ্রামের আদিবাসীপাড়ার শামসুল হকের ছেলে মহিদুল ইসলামের বাড়ীর গোয়ালঘরে এ আগুনের ঘটনা ঘটে। মহিদুল ইসলাম জানান, আমার বাড়ির রান্নাঘর থেকে অসাবধানতাবশত পাশের গোয়ালঘরে আগুন লেগে যায়। এ সময় একটি ছাগল আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায় এবং আরও তিনটি ছাগল অগ্নিদগ্ধ হয়।
কমেন্ট বক্স