বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী, কনের মাতাকে অর্থদণ্ড!
- আপলোড তারিখঃ
০৪-০২-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র গ্রামে এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ ভেস্তে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মাকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাত পৌনে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শংকরচন্দ্র গ্রামের এশিয়াপাড়ায় অভিযান চালান সদরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান। অভিযান চারিয়ে ইউএনও ডিঙেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দেন এবং ওই স্কুলছাত্রীর মাকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন। এসময় উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউনিয় পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, স্থানাীয় ইউপি সদস্যসহ আনছার ব্যাটেলিয়নের সদস্যরা। সহযোগিতায় ছিলেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আবদুল আওয়াল।
কমেন্ট বক্স