রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মিরপুরে নকল সার ও কীটনাশক কারখানা সিলগালা!

  • আপলোড তারিখঃ ০২-০২-২০২০ ইং
মিরপুরে নকল সার ও কীটনাশক কারখানা সিলগালা!
আলমডাঙ্গা অফিস: কুষ্টিয়ার মিরপুরে ‘উমাইয়া ট্রেডার্স’ নামের নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ১ লাখ টাকা জরিমানাসহ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এ সময় বিপুল পরিমাণ নকল সার, কীটনাশক, মোড়ক ও সার তৈরির মেশিন জব্দ করা হয়। গতকাল শুক্রবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের পশ্চিম চুনিয়াপাড়ার উমাইয়া ট্রেডার্সে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে উমাইয়া ট্রেডার্স নামে উদ্ধারকৃত মোড়ক পুড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান ও উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অশোক কুমার কর্মকার।


কমেন্ট বক্স