রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দুই ভাইকে মারধর করল গাঁজাসেবীরা

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২০ ইং
চুয়াডাঙ্গায় দুই ভাইকে মারধর করল গাঁজাসেবীরা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের দোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপতালে ভর্তি করে। আহতরা হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের মাঝের পাড়ার তোতা মন্ডলের দুই ছেলে মারুফ হাসান (১৯) ও মোস্তফা কামাল (১৭)। আহতদের অভিযোগ সূত্রে থকে জানা যায়, গতকাল রাতে দুই ভাই দোয়াপাড়া গ্রামে মিলাদ-মাহফিল শুনতে যাচ্ছিলো। পথের মধ্যে একদল যুবক রাস্তার ধারে বসে গাঁজা সেবন করছিলো। এ সময় মারুফ হাসান তাদের দিকে মোবাইলের আলো ফেললে সেবনকারীরা রাগান্বিত হয়ে তাদের দুই ভাইকে মারধর করে। পরে আহত দুই ভাইকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে ভর্তি করে।


কমেন্ট বক্স