রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২০ ইং
ঝিনাইদহে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডতে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার হামিরহাটি গ্রামে আক্কাচ উদ্দিন (৪২) নামের ওই কৃষকের মৃত্যু হয়। নিহত আক্কাচ উদ্দিন গ্রামের নুরুল উদ্দিনের ছেলে। নিহতের ভাতিজা সাদ্দাম হোসেন জানান, তাঁর চাচা সকালে বাড়ির পাশে মাঠে মাটি কাটছিলেন। এ সময় একটি সাপ গর্ত থেকে বের হলে আক্কাচ উদ্দিন সাপটি ধরে হাঁড়িতে ঢুকাতে গেলে ছোবল দেয়। সঙ্গে সঙ্গে মাঠের কৃষকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক রুবিনা খাতুন বলেন, সকালে ভর্তি করার পর চিকিৎসা চলাকালীন অবস্থায় স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যান। দুপুরে ফের হাসপাতালে আনার পর তাঁর মৃত্যু হয়।


কমেন্ট বক্স