রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইজিবাইক থেকে এলইডি লাইট অপসারণ অব্যাহত

  • আপলোড তারিখঃ ৩০-০১-২০২০ ইং
ইজিবাইক থেকে এলইডি লাইট অপসারণ অব্যাহত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে এলইডি লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার রাতে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শতাধিক ইজিবাইক, মোটরসাইকেল, অটোরিকসা থেকে এলইডি লাইট অপসারণ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন টিআই সালাহউদ্দিন, হাসানুজ্জামান, কামাল হোসেন, মাজহারুল ইসলামসহ সদস্যবৃন্দ। টিআই সালাহ উদ্দিন বলেন, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান (পিপিএম)-এর নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, চোখের রেটিনার জন্য ক্ষতিকর এলইডি লাইট অপসারণে অভিযান অব্যাহত রয়েছে।


কমেন্ট বক্স