সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা বিজিবির অভিযানে মদ ও ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২০ ইং
চুয়াডাঙ্গা বিজিবির অভিযানে মদ ও ফেনসিডিল উদ্ধার
সমীকরণ ডেস্ক: চুয়াডাঙ্গা বিজিবির মাদকবিরোধী অভিযানে ১৪ বোতল মদ ও ১৪৬ বোতল ফেনসিডিল আটক হয়েছে। গত সোমবার পৃথক পৃথক সময়ে অভিযান চালিয়ে মেহেরপুর ও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭৯ হাজার ৪০০ টাকা। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসির স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত সোমবার বেলা আনুমানিক ২টায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) মুজিবনগর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. মুরাদুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত জয়পুর গ্রামের আবুর বাঁশতলা নামক স্থান হতে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন, যার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা। উদ্ধার হওয়া মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অপর দিকে, গত সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. ফয়েজ উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের সরদারপাড়া নামক স্থান হতে ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হন, যার আনুমানিক মূল্য বিয়াল্লিশ হাজার টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এদিকে, একই দিন রাত আনুমানিক ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মোজ্জামেল হক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত সুলতানপুর গ্রামের ঝাঝাডাঙ্গা মাঠ নামক স্থান হতে ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৬ হাজার ৪০০ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স