সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মানুষ মানুষের পাশে দাঁড়ালে সুন্দর সমাজ নির্মাণ সম্ভব

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২০ ইং
মানুষ মানুষের পাশে দাঁড়ালে সুন্দর সমাজ নির্মাণ সম্ভব
মহিমা টেলিকমের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে এসপি জাহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মহিমা টেলিকমের উদ্যোগে সিম্ফনির সৌজন্যে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, মানুষ মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর সমাজ নির্মাণ করা সম্ভব। বিত্তবানরা অসহায় মানুষকে সহযোগিতা করলে দূর হবে তাঁদের কষ্ট। এই শীতে সরকারের পাশাপাশি সামর্থবানরা এগিয়ে আসলে অসহায় মানুষদের কষ্ট করতে হবে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা যতটা পেরেছি, চেষ্টা করছি এবং করেছি অসহায়দের সহযোগিতা করতে। তাই সবাই মিলে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত। বাংলাদেশ জুয়েলারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, জুয়েলারী হাউজের কর্ণধর, মহিমা টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের পরিচালক রিপনুল হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ইয়াকুব হোসেনে মালিক, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, সিম্ফনি কোম্পানির জেড এস এম তৈমুর রেজা, মহিমা টেলিকমের পরিচালক রোকনুল হাসান, ডা. আফসার উদ্দীন কলেজের অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আজিজুল হক, তহিদুল হক, জেলা দোকান মলিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি ও সদর উপজেলা ছাত্রলীগ নেতা সুমন রেজা প্রমুখ।


কমেন্ট বক্স