সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বীজ গোডাউনের সামনে থেকে ট্রাক চুরি

  • আপলোড তারিখঃ ২২-০১-২০২০ ইং
চুয়াডাঙ্গায় বীজ গোডাউনের সামনে থেকে ট্রাক চুরি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় বীজ গোডাউনের সামনে থেকে একটি দশ চাকার ট্রাক চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের মালিক বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ করেছেন। ট্রাকের মালিক আলমডাঙ্গা থানার গোকুলখালী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে রাশেদুল হাসান রিণ্টু জানান, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে তাঁর ট্রাকটি দৌলাতদিয়াড় এলাকার বিএডিসি বীজ গোডাউনের সামনে রেখে বাড়ি চলে যান চালক ও হেলপার। পরদিন সকালে এসে দেখেন ট্রাকটি নেই। পরে জেলার বিভিন্নস্থানে অনেক খোঁজাখুঁজি করেও ট্রাকটি খুঁজে পাননি তাঁরা। চুরি হওয়া ট্রাকটি টাটা কোম্পানির ২৫১৬ সিরিয়ালের, যার রেজিস্ট্রেশন নম্বর চুয়াডাঙ্গা-ট-১১-০৪৫৭। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক মালিক সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাকটি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন ট্রাকের মালিক।


কমেন্ট বক্স