সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেনসিডিল পাঁচারের সময় প্রতিবন্ধীসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ২০-০১-২০২০ ইং
ফেনসিডিল পাঁচারের সময় প্রতিবন্ধীসহ দুজন আটক
ঝিনাইদহ অফিস: পাঁচ বছর আগে গাছ থেকে পড়ে কোমরের হাড় ভেঙে যায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের রবিউল হোসেনের ছেলে জালাল হোসেনের (৩৫)। এরপর থেকে চলার শক্তি হারিয়ে ফেলেন তিনি। চলেন হুইল চেয়ারে। এই শারীরিক অক্ষমতাকে পুঁজি করে তিনি শুরু করেন মাদক ব্যবসা। কেউ দেখলে বোঝার উপায় নেই তার শরীরে অভিনব কায়দায় রাখা হয় ফেনসিডিল। গতকাল রোববার জীবননগর থেকে ইজিবাইকযোগে শরীরের সঙ্গে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় কোটচাঁদপুরের কাগমারী এলাকা থেকে ১৪০ বোতল ফেনসিডিলসহ জালাল হোসেন ও ইজিবাইক চালক রাজু মণ্ডলকে আটক করে ডিবি পুলিশ। ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, জীবননগর থেকে কোটচাঁদপুরের কাগমারী এলাকা দিয়ে ফেনসিডিল পাঁচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল আলীম, এএসআই ওবাইদুর রহমান ও রবিউল ইসলাম কাগমারী এলাকায় চেকপোস্ট বসান। এ সময় একটি ইজিবাইকে তল্লাশি করে ওই প্রতিবন্ধীর চাঁদর ও পোশাকের নিচ থেকে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন