সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মাদক বহনের অভিযোগে দর্শনার দুই যুবক আটক

  • আপলোড তারিখঃ ১৯-০১-২০২০ ইং
আলমডাঙ্গায় মাদক বহনের অভিযোগে দর্শনার দুই যুবক আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার মহিলা ডিগ্রি কলেজের যাত্রী ছাউনির নিকট থেকে দর্শনার দুই যুবকে আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার মহিলা ডিগ্রি কলেজের নিকট যাত্রী ছাউনির কাছে দামুড়হুদা উপজেলার দর্শনা কলেজপাড়ার আবেদ আলীর ছেলে সাজ্জাদ হোসেন আরিফ (২৫) ও দর্শনা শ্যামপুরের মিজানুর রহমানের ছেলে মোফাজ্জেল হোসেন (২৪) মোটরসাইকেল থামিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাঁদের দেখে থানার এএসআই হামিদ জিজ্ঞাসাবাদ করলে তাঁদের বাড়ি প্রথমে মুন্সিগঞ্জ বলে জানান তাঁরা। এলোমেলো কথা বলায় পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা তাঁদের বাড়ি দর্শনায় বলে স্বীকার করেন। পরে পুলিশ তাঁদের দুজনকে আটক করে। পুলিশ জানিয়েছে, তাঁরা মাদক বহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।


কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন