মেহেরপুরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
১৩-০১-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ কুশলি বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাজিতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। গতকাল রোববার সকালে তাঁকে আটক করা হয়। আটক কুশলি বেগম বুড়িপোতা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
বাজিতপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক মমতাজ আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে কুশলি বেগমকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করার পর মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর নামে মামলা করা হয়। উদ্ধার হওয়া ফেনসিডিলসহ কুশলি বেগমকে থানায় সোপর্দ করে বিজিবি।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগেও কুশলি বেগম মাদকসহ আটক হয়ে জেলহাজতে ছিলেন। পরে মুক্ত হয়ে আবারও ব্যবসা শুরু করেন তিনি।
কমেন্ট বক্স