মেহেরপুরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-01-13 ইং
মেহেরপুরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ কুশলি বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাজিতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। গতকাল রোববার সকালে তাঁকে আটক করা হয়। আটক কুশলি বেগম বুড়িপোতা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। বাজিতপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক মমতাজ আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে কুশলি বেগমকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করার পর মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর নামে মামলা করা হয়। উদ্ধার হওয়া ফেনসিডিলসহ কুশলি বেগমকে থানায় সোপর্দ করে বিজিবি। পুলিশ সূত্রে জানা যায়, এর আগেও কুশলি বেগম মাদকসহ আটক হয়ে জেলহাজতে ছিলেন। পরে মুক্ত হয়ে আবারও ব্যবসা শুরু করেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)