মুন্সিগঞ্জে দোকানের টিনসেড কেটে মালামাল চুরি
- আপলোড তারিখঃ
২৭-১২-২০১৯
ইং
প্রতিবেদক মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জ জেহালা বাজারে হাফিজ স্টোর নামের এক কসমেটিকসের দোকানে নগদ টাকাসহ মালামাল চুরি করেছে চোরচক্র। গত বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের জেহালা ১ নম্বর ওয়ার্ডের মৃত জাহান আলীর ছেলে মো. হাফিজুর রহমান ১৮ বছর ধরে মগবুলার রহমানের দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। গত বুধবার দিবাগত রাতে দোকানের টিনসেড কেটে চোরচক্র ১ লক্ষ টাকার কসমেটিকস মালামাল চুরি করে।
এ ব্যাপারে আলমডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর ইসলাম জানান, চুরির ঘটনায় দুজন ব্যক্তির সন্দেহজনক নাম এসেছে। বিষয়টি তদন্ত-সাপেক্ষে প্রকৃত আসামিদের আটক করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট বক্স