মুন্সিগঞ্জে দোকানের টিনসেড কেটে মালামাল চুরি

আপলোড তারিখঃ 2019-12-27 ইং
মুন্সিগঞ্জে দোকানের টিনসেড কেটে মালামাল চুরি ছবির ক্যাপশন:
প্রতিবেদক মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ জেহালা বাজারে হাফিজ স্টোর নামের এক কসমেটিকসের দোকানে নগদ টাকাসহ মালামাল চুরি করেছে চোরচক্র। গত বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের জেহালা ১ নম্বর ওয়ার্ডের মৃত জাহান আলীর ছেলে মো. হাফিজুর রহমান ১৮ বছর ধরে মগবুলার রহমানের দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। গত বুধবার দিবাগত রাতে দোকানের টিনসেড কেটে চোরচক্র ১ লক্ষ টাকার কসমেটিকস মালামাল চুরি করে। এ ব্যাপারে আলমডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর ইসলাম জানান, চুরির ঘটনায় দুজন ব্যক্তির সন্দেহজনক নাম এসেছে। বিষয়টি তদন্ত-সাপেক্ষে প্রকৃত আসামিদের আটক করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)