শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে যুবক নিহত

  • আপলোড তারিখঃ ২৮-০১-২০১৭ ইং
ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে যুবক নিহত

`zdfgd`

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহেল উদ্দিন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহেল চাঁদপুর জেলার মতলব থানার নেদামদি গ্রামের মকবুল আহমেদের ছেলে। সে আরএফএল কোম্পানীর ভিশন গ্রুপে সার্ভিস টেকনিশিয়ান হিসাবে ঢাকার মোহাম্মদপুর শাখায় কর্মরত ছিল। ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক নাজমুল আলম জানান, ঢাকা থেকে বৃহস্পতিবার সোহেল উদ্দিনসহ কয়েকজন সহকর্মী ঝিনাইদহের শৈলকুপার মধুপুর গ্রামে অপর সহকর্মী ফারুখ আহমেদের বাবার ফাতেহা অনুষ্ঠানে যোগ দিতে আসে মোটরসাইকেল যোগে। শুক্রবার দুপুরে খানা খেয়ে বিকাল ৩টার দিকে মোটর সাইকেলযোগে ঝিনাইদহ শহরে আসছিলেন। পথিমধ্যে ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজের সামনে পৌছালে সামনের দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহেল গুরুতর আত হলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তিনি আরো জানান, চাঁদপুর থেকে নিহতের পরিবারের লোকজন এখানে আসলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ