দামুড়হুদায় মদসহ ডুগডুগির উজ্জ্বল আটক
- আপলোড তারিখঃ
০৬-১২-২০১৯
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে এক লিটার মদসহ একজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তি উপজেলার ডুগডুগি গ্রামের রাজকুমার হালদারের ছেলে উজ্জ্বল হালদার (৩২)। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে পরানপুর বেলে মাঠ থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার পুলিশ পরিদশর্ক (তদন্ত) কে এম জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার সেকেন্ড অফিসার এসআই শেখ রফিকুল ইসলাম ও এসআই মাসুদুর রহমান ফোর্স নিয়ে ডুগডুগি গ্রামের রাজকুমার হালদারের ছেলে উজ্জ্বল হালদারকে পরাণপুর বেলে মাঠ থেকে এক লিটার মদসহ আটক করেন। দামুড়হুদা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
কমেন্ট বক্স