দামুড়হুদায় মদসহ ডুগডুগির উজ্জ্বল আটক

আপলোড তারিখঃ 2019-12-06 ইং
দামুড়হুদায় মদসহ ডুগডুগির উজ্জ্বল আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে এক লিটার মদসহ একজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তি উপজেলার ডুগডুগি গ্রামের রাজকুমার হালদারের ছেলে উজ্জ্বল হালদার (৩২)। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে পরানপুর বেলে মাঠ থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার পুলিশ পরিদশর্ক (তদন্ত) কে এম জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার সেকেন্ড অফিসার এসআই শেখ রফিকুল ইসলাম ও এসআই মাসুদুর রহমান ফোর্স নিয়ে ডুগডুগি গ্রামের রাজকুমার হালদারের ছেলে উজ্জ্বল হালদারকে পরাণপুর বেলে মাঠ থেকে এক লিটার মদসহ আটক করেন। দামুড়হুদা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)