মুজিবনগরে অসাবধানতায় শিশুর মর্মান্তিক মৃত্যু
- আপলোড তারিখঃ
০১-১২-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামে রাইস মিলের লাইনশ্যাপে জড়িয়ে সোহানা খাতুন নামের (৬) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহানা একই গ্রামের সুহিন ইসলামের মেয়ে। স্থানীয় লোকজন জানান, আবুল হাজির রাইস মিল রফিকুল ইসলাম নামের একজন লিজ নিয়ে পরিচালনা করেন। মিলের মূল লাইনশ্যাপটি মিল ঘরের বাইরে বেশ খানিকটা বের হয়ে থাকে। ঘটনার সময় মিল চলছিল। শিশু সোহানা সেখানে খেলা খেলছিল। অসাবধানবশত মিলের লাইনশ্যাপে সোহানার পোশাক জড়িয়ে গেলে সোহানা লাইনশ্যাপের সঙ্গে পাক খেতে থাকে। এতে ঘটনাস্থলের তার মৃত্যু হয়।
কমেন্ট বক্স