মুজিবনগরে অসাবধানতায় শিশুর মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2019-12-01 ইং
মুজিবনগরে অসাবধানতায় শিশুর মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামে রাইস মিলের লাইনশ্যাপে জড়িয়ে সোহানা খাতুন নামের (৬) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহানা একই গ্রামের সুহিন ইসলামের মেয়ে। স্থানীয় লোকজন জানান, আবুল হাজির রাইস মিল রফিকুল ইসলাম নামের একজন লিজ নিয়ে পরিচালনা করেন। মিলের মূল লাইনশ্যাপটি মিল ঘরের বাইরে বেশ খানিকটা বের হয়ে থাকে। ঘটনার সময় মিল চলছিল। শিশু সোহানা সেখানে খেলা খেলছিল। অসাবধানবশত মিলের লাইনশ্যাপে সোহানার পোশাক জড়িয়ে গেলে সোহানা লাইনশ্যাপের সঙ্গে পাক খেতে থাকে। এতে ঘটনাস্থলের তার মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)