সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জে চুরির পর চোরের চিরকুট...!

  • আপলোড তারিখঃ ২২-১১-২০১৯ ইং
সরোজগঞ্জে চুরির পর চোরের চিরকুট...!
প্রতিবেদক, সরোজগঞ্জ: সরোজগঞ্জ বাজারে আবারও অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। চুুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জের কালুপোল রোড মোড়ে বিসমিল্লাহ ফার্মেসি অ্যান্ড মোবাইল টেলিকম নামের দোকানে গত বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে । এ বিষয়ে ফার্মেসির মালিক মোখলেচুর রহমান জানান, ‘চোরেরা আমার ফার্মেসি অ্যান্ড মোবাইল টেলিকমের দোকানের টিনের ছাউনি ও ভেতরের হার্ডবোর্ড কেটে দোকানঘরের ভেতর ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা, মোবাইল ও মালামাল সব মিলিয়ে নগদ ১ লাখ টাকা চুরি করেছে। চোরেরা চুরি করার পর আমার দোকানে একটা সাদা কাগজে মানুষের ছবি আঁকিয়ে কাগজটিতে লিখে গেছে, ‘আপনার দোকানে চুরি হয়েছে, মোবাইল নং ০১৯-০০০০০০০’।’ সরোজগঞ্জ বাজারের দোকানিরা জানান, এই বাজারে প্রতিনিয়তই বড় ধরনের চুরির ঘটনা ঘটছে। এ বিষয়ে বাজার কমিটি কোনো উদ্যোগ নিচ্ছে না বলে দাবি করেছেন বাজারের দোকানিরা। এ বিষয়ে বাজার কমিটির সভাপতির সঙ্গে প্রতিবেদকের যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ জামাল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। দেখি, দোকানের ছাউনির টিন ও হার্ডবোর্ড কাটা, তবে ক্যাশ বাক্স ভাঙা ছিল না, কিন্তুু মালিক জানিছেন, কিছু টাকা চুরি হয়েছে।’ এ বিষয়ে দোকানের মালিক সরোজগঞ্জ বাজার কমিটি ও চুুয়াডাঙ্গা সদর থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান