মেহেরপুরে এক ব্যক্তির সশ্রম কারাদন্ড
- আপলোড তারিখঃ
১৩-১১-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মারামারি-সংক্রান্ত মামলায় নবীছদ্দিন শেখ নামের এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক শিরিন নাহার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত নবীছদ্দিন মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের কফিলউদ্দিনের ছেলে। ২০১৫ সালের ৫ আগস্ট বাগোয়ান গ্রামের প্রতিবেশী শামছুল হকের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় শামছুল হক বাদী হয়ে মুজিবনগর থানায় একটি মামলা করেন, যার মামলা নম্বর ৫। এ মামলায় মোট ১১ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন। এতে নবীছদ্দিন শেখ দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদ- প্রদান করেন।
কমেন্ট বক্স