মেহেরপুরে এক ব্যক্তির সশ্রম কারাদন্ড

আপলোড তারিখঃ 2019-11-13 ইং
মেহেরপুরে এক ব্যক্তির সশ্রম কারাদন্ড ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মারামারি-সংক্রান্ত মামলায় নবীছদ্দিন শেখ নামের এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক শিরিন নাহার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত নবীছদ্দিন মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের কফিলউদ্দিনের ছেলে। ২০১৫ সালের ৫ আগস্ট বাগোয়ান গ্রামের প্রতিবেশী শামছুল হকের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় শামছুল হক বাদী হয়ে মুজিবনগর থানায় একটি মামলা করেন, যার মামলা নম্বর ৫। এ মামলায় মোট ১১ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন। এতে নবীছদ্দিন শেখ দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদ- প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)