মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় ৩ বোতল মদসহ মাদকসেবী আটক

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০১৯ ইং
আন্দুলবাড়ীয়ায় ৩ বোতল মদসহ মাদকসেবী আটক
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগরের শাহাপুর পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে ৩ বোতল বাংলা মদসহ এক মাদক সেবনকারী আটক হয়েছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মহাসিন আলী ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করে মাদকসেবী পটলকে (২৬) স্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান আলমসাধুসহ আটক করেন। এ সময় পটলের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়। মাদকসেবী পটলের ব্যাগে এক পোটলা খাসির গোশত ও কয়েকটি পোকালাগা বেগুনও পান পুলিশ সদস্যরা। এ ব্যাপারে পটলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর থানায় একটি মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান