প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরের শাহাপুর পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে ৩ বোতল বাংলা মদসহ এক মাদক সেবনকারী আটক হয়েছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মহাসিন আলী ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করে মাদকসেবী পটলকে (২৬) স্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান আলমসাধুসহ আটক করেন। এ সময় পটলের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়। মাদকসেবী পটলের ব্যাগে এক পোটলা খাসির গোশত ও কয়েকটি পোকালাগা বেগুনও পান পুলিশ সদস্যরা। এ ব্যাপারে পটলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর থানায় একটি মামলা হয়েছে।
