বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পটকা ফোটাতে যেয়ে কিশোর আহত

  • আপলোড তারিখঃ ২৪-০৮-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় পটকা ফোটাতে যেয়ে কিশোর আহত
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পটকা ফোটানোর সময় গুরুতর জখম হয়েছে আক্তার (১৫) নামের এক কিশোর। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত কিশোর চুয়াডাঙ্গা পৌর এলাকার আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় কোরিয়াপাড়ার শফিউল ইসলামের ছেলে। পারিবারিক সূত্র জানায়, গতকাল বিকেলে নিজ এলাকায় ম্যাচের বারুদ দিয়ে পটকা বানিয়ে তা ইট দিয়ে আঘাত করে ফোটানোর সময় নিজ হাতের ওপর আঘাত করে আক্তার। এ সময় পটকা ফেটে ও ইটের আঘাতে আক্তারের বাঁ হাতের তালু ও আঙুল গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আক্তারকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন।
 


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় অস্বচ্ছল ৬ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক প্রদান