বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ৬০ বোতল ফেনসিডিলসহ রাশেদ গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৩-০৮-২০১৯ ইং
দর্শনায় ৬০ বোতল ফেনসিডিলসহ রাশেদ গ্রেপ্তার
দর্শনা অফিস: দর্শনার ঈশ্বরচন্দ্রপুর থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ রাশেদ (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে গ্রামের গোরস্থানের বাঁশবাগান থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া রাশেদ চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের নতুনপাড়ার নজর আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোল্যা মো. সেলিমের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম ফোর্স নিয়ে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের গোরস্থানের দক্ষিণ-পশ্চিম পাশের বাঁশবাগানে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ৬০ বোতল ফেনসিডিলসহ রাশেদ নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গতকালই মাদক আইনে মামলা করে তাঁকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় অস্বচ্ছল ৬ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক প্রদান