বাসরঘরের পরিবর্তে শ্রীঘরে বর!
- আপলোড তারিখঃ
২৩-০৮-২০১৯
ইং
ঝিনাইদহ অফিস:
কঠোর গোপনীয়তার মধ্যে দিয়ে ১৩ বছরের কিশোরী শামীমাকে বিয়ে দেওয়া হয়েছে এক দিন আগেই। হাতে মেহেদি, বিয়েবাড়িতে ধুমধাম চলছে। এর মধ্যে প্রশাসনের নোটিশে চক্ষু চড়কগাছে ওঠে বর ও কনের পরিবারের। নোটিশ পেয়ে কয়ারগাছি আবাসন প্রকল্পে হাজির হন বর নুর আলম, কনের পিতা হারুন অর রশিদ ও বিয়ের কাজি ইমানুল হোসাইন। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মি ইসলামের আসার খবরে চাউর হয়ে পড়ে বর নুর আলমের একাধিক বিয়ের কাহিনী। মাত্র ১৯ বছর বয়সে তিনি তিনটি বিয়ে করেছেন বলে মোবাইল কোর্টের কর্মকর্তারা জানতে পারেন। বিষয়টি সত্য হওয়ায় ও বাল্যবিবাহ করার দায়ে বর নুর আলমকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর ৮ ধারা মোতাবেক এক বছরের কারাদ- প্রদান করেন মোবাইল কোর্ট। এ ছাড়া কনের পিতা হারুন অর রশিদ, মেয়ের মামা হায়দার আলী ও বিয়ের কাজি ইমানুল হোসাইনকে কারাদ-সহ অর্থদ-ে দ-িত করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলার কোথাও বাল্যবিবাহ হতে দেওয়া হবে না, বাল্যবিবাহ একটি অপরাধ।
কমেন্ট বক্স