দামুড়হুদায় ২৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার
- আপলোড তারিখঃ
২৩-০৮-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলার দুধপাতিলা মাঠে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। জানা যায়, গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দুধপাতিলা গ্রামের মাঠ থেকে ২৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। আটক হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স