বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় : বাংলাদেশ

  • আপলোড তারিখঃ ২২-০৮-২০১৯ ইং
কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় : বাংলাদেশ
সমীকরণ প্রতিবেদন: ভারতের সংবিধানের ৩৭০ ধারা বিলোপের মধ্য দিয়ে কাশ্মীরে যে পরিবর্তন ঘটেছে, তাকে দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে বাংলাদেশ। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মনে করে যে, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ ভারতের অভ্যন্তরীণ বিষয়। নীতিগত অবস্থান থেকে বাংলাদেশ সব সময় প্রচার করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি উন্নয়ন সব দেশের জন্যই অগ্রাধিকার হওয়া উচিত। গত সোমবার রাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ সফরে আসেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী গতকাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেন। এ সময় অক্টোবরে দ্বিপক্ষীয় সফরে ভারতে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি তুলে দেন। আজ সকালে বাংলাদেশ ত্যাগ করেন তিনি।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় অস্বচ্ছল ৬ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক প্রদান