বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২২-০৮-২০১৯ ইং
মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুর অফিস: মেহেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আমজাদ হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর শহরের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটক হওয়া আমজাদ হোসেন মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মৃত খোদাবক্সের ছেলে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ‘পুলিশ সুপার এস এম মুরাদ আলী স্যারের নির্দেশে মাদকবিরোধী অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আমজাদ হোসেন ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে মেহেরপুর শহরের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের সামনে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁর কাছে থাকা পাঁচ বোতল ফেনসিডিলসহ তাঁকে আটক করা হয়।’


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় অস্বচ্ছল ৬ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক প্রদান