জীবননগরে ফেনসিডিল, মদসহ পলি খুড়া আটক
- আপলোড তারিখঃ
২১-০৮-২০১৯
ইং
জীবননগর অফিস:
জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেনসিডিল, ৭ বোতল ভারতীয় মদসহ শাহাজাহান ওরফে পলি খুড়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। জানা যায়, গত সোমবার রাতে খালিশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবির অধীনস্থ জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৬৬ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের একটি আমবাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১১৫ বোতল ফেনসিডিল, ৭ বোতল ভারতীয় মদসহ নতুনপাড়া গ্রামের বিশারত ম-লের ছেলে শাহাজাহান ওরফে পলি খুড়াকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
কমেন্ট বক্স