বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০১৯ ইং
মেহেরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মেহেরপুর অফিস: মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় মেহেরপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, আনছারুল হক, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক প্রমুখ। সভাটি পরিচালনা করেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু।


কমেন্ট বক্স
notebook

জুলাইয়ের আগে হচ্ছে না সিটি ও পৌর নির্বাচন